মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই ফিরতে পারেন দেশে

ডেস্ক রিপোর্ট।।

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস-এর বরাত দিয়ে বলেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত।

তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা-এর আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়।

প্রথমে সিঙ্গাপুর-এ চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি মালয়েশিয়া-এ অবস্থান করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন