বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

পরিসংখ্যানে বলা হয়, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ওই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জনে পৌঁছেছে।

এ ছাড়া এখন পর্যন্ত হামের সন্দেহে ২৭ হাজার ৮১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২০ হাজার ৯০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি, নইলে সংক্রমণ আরও বাড়তে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন