বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন