বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আভাস

ডেস্ক রিপোর্ট।।

দেশের ১৬ জেলায় রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, রাত ৯টার মধ্যে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ইতোমধ্যে বজ্রপাতের কার্যক্রম শুরু হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে খোলা জায়গা, উঁচু গাছপালা বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান না করাই নিরাপদ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন