বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় শীর্ষ পদে নতুন মুখ

ডেস্ক রিপোর্ট।।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে সরকার। খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ মোট ১৫টি দপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক ও শীর্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেষণে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। একইসঙ্গে তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। তার চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া কৃষি বিপণন অধিদপ্তর-এর মহাপরিচালক হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। একইসঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পেটেন্ট ও ট্রেডমার্ক অধিদপ্তর এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগেও নতুন নেতৃত্ব আনা হয়েছে।

এছাড়া তিনটি গুরুত্বপূর্ণ সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এই ব্যাপক রদবদল করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন