বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা

ডেস্ক রিপোর্ট।।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে আপ্যায়নের ক্ষেত্রেও মিতব্যয়িতার নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দপ্তরে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা।

বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আগের সরকারের সময় একই খাতে ব্যয় বর্তমানের তুলনায় পাঁচ গুণেরও বেশি ছিল।

সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আপ্যায়নের বাজেট প্রসঙ্গটি উঠে আসে। ওই বৈঠকের মধ্যাহ্নভোজে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল ও দই।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সরকারের পক্ষ থেকে ব্যয় সাশ্রয়ের এ উদ্যোগ প্রশাসনিক খাতে আরও মিতব্যয়িতা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন