বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

উত্তরের জেলা বগুড়া-তে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া সিটি করপোরেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। এর আগে পৌরসভা হিসেবে পরিচালিত এই নগরীকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে সময় লেগেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু হওয়ায় নগরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন