বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ১ জনের হাম নিশ্চিত ছিল এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদের মধ্যে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে ঢাকা বিভাগেই ৬ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন ১৭৬ জন।

অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত ১১ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৯ হাজার ৩০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন