বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮২ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ১৩৮ জনই ঢাকা বিভাগের।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ৬, রংপুরে ২ এবং রাজশাহী বিভাগে ৫ নতুন রোগী শনাক্ত হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন