বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২২ দিনে হাম সন্দেহে আক্রান্ত ৭৬১০ জন, মৃত্যু ১১৩ : স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট।।

দেশে মিজেলস বা হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে—মোট ৩২৫৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত ৪৬৮ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজশাহী বিভাগে। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন