মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা, কাল থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট।।

দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী, আগামীকাল রবিবার থেকে তফসিলি ব্যাংকসমূহের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

এতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথসমূহ আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এ বিষয়ে পূর্বে জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বহাল থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন