বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ এপ্রিল) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার-এ ১৪ জেলার পরিষদে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

তিনি বলেন, “কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আইনে রূপান্তর করার প্রক্রিয়া শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”

প্রশাসক নিয়োগ প্রসঙ্গে মীর শাহে আলম জানান, যারা অতীতে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে ছিলেন এবং জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি, তাদের মধ্য থেকেই অনেককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ নিয়োগ পাওয়া প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন