বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিল ইরান

ডেস্ক রিপোর্ট।।

হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে পার হওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইরান যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ওই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলে নানা জটিলতা তৈরি হয়েছিল। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযুক্ত করে। এই পথে যেকোনো বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অনুমতি পাওয়ার ফলে জাহাজগুলো দ্রুত নিরাপদে দেশে ফিরতে পারবে এবং এতে বাণিজ্যিক কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন