বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণা পুলিশ সুপারের মতবিনিময়

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন সেক্টর (শ্রমিক সংগঠন) ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রোববার (৮মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এরআগে শনিবার (৭মার্চ) বিকেলে এই মতবিনিময় সভা করা হয়েছে।

মতবিনিময় সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন – নেত্রকোণা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন, নেত্রকোণা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম, জেলা রড সিমেন্ট ঢেউটিন মালিক সমিতির সভাপতি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, উপদেষ্টা আব্দুর রউফ রোপন, নেত্রকোণা ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম, বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুশ শাহাদাৎ নাজু সহ ব্যাবসায়ী ও পরিবহনের নেতৃবৃন্দের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন