মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দেওয়ায়, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন রমজান মাস ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (৭ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি দোকান মালিকদের উদ্দেশে বলেন, “এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়; মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশে এর প্রভাব পড়ছে। যদি আমরা মিতব্যয়ী না হই, তাহলে আগামী দিনে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
তিনি আরও বলেন, “আগামীকাল থেকে আলোকসজ্জা ও অতিরিক্ত লাইট পরিহার করা শুরু করতে হবে। যারা মিতব্যয়ী ব্যবসা পরিচালনা করবেন, তারা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে শক্তিশালী হবেন।”

