বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেছেন কুয়েত, বাহরাইন–এর পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা তার সঙ্গে যোগাযোগ করেন। টেলিফোন আলাপে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

খলিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে যারা বিভিন্ন দেশে আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করি, আর কেউ নিহত বা আহত হবেন না।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়—বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই অবস্থান নেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন