বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিমানের সব ফ্লাইট স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের ঘটনার পর মধ্যপ্রাচ্যের সব দেশে যাত্রী পরিবহন সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে ঠিক কতটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে, কখন ফ্লাইট স্বাভাবিক হতে পারে কিংবা যাত্রীদের বিকল্প ব্যবস্থা কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হঠাৎ এ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন