বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশের সড়ক থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের সামনে থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে উদ্ধার হওয়া অঙ্গগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকা থেকে উদ্ধার করা হয় দুটি বিচ্ছিন্ন হাত।

পল্টন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের পর জানা গেছে, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ। তার বাড়ি শিবপুর উপজেলা, নরসিংদী।

উদ্ধার হওয়া দেহের অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন