জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যেসব ব্যক্তি তালিকাভুক্ত হতে পারেননি, তাদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।
তিনি জানান, এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য না করে নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট শহীদ পরিবার ও যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহায়তা নিশ্চিত করতে কাজ করবে বলেও জানান তিনি।

