বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সরকার মো. মোস্তাকুর রহমান–কে নিয়োগ দিয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

মোস্তাকুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকিং ও রপ্তানি অর্থনীতি সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নতুন গভর্নর বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটি–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর বোর্ড সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব এবং আটাবের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সদস্য। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ–এর ফেলো মেম্বারও।

মোস্তাকুর রহমান ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি তদারকিতে বিশেষ অভিজ্ঞ। তিনি রপ্তানি এবং মুদ্রা বিনিময় ব্যবস্থাপনায় দক্ষ এবং করপোরেট ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) ও মাস্টার্স শেষ করেছেন। ১৯৯২ সালে আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন