দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর–এর স্থলাভিষিক্ত হবেন।
বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসন ও আর্থিক গোয়েন্দা কার্যক্রমে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকায় তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

