বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ডেস্ক রিপোর্ট।।

সরকার মো. আলী হোসেন ফকির-কে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানিয়েছে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।

রাজনৈতিক কারণে তিনি আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত হন এবং পরেরবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান।

এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন