বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় অন্যচিত্র ফাউন্ডেশনের মানববন্ধন ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নেত্রকোণা প্রতিনিধি

দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান নিশ্চিতকরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ এবং নীতিগত সহায়তার দাবিতে অন্যচিত্র ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

আয়োজক সংগঠন সূত্রে জানা যায় – আজ রোববার দশটি জেলায় একযোগে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার বেলা ১২টার নেত্রকোণা পৌরসভার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন – অন্যচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, আহ্বায়ক আলী আমজাদ মাস্টার, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক দিলওয়ার খান সহ অনেকেই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন