বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিলেন শফিকুল আলম

ডেস্ক রিপোর্ট।।

প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এর আগে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সরকারের শপথের প্রেক্ষাপটে প্রশাসনিক বিভিন্ন পদে পরিবর্তনের ধারাবাহিকতায় তার এ যোগদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী; বিকেলে মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন