বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

জনস্বার্থে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির সহযোগিতায় প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে সম্প্রচার করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়। আজকের ভাষণে সরকারের নীতিগত অগ্রাধিকার, অর্থনীতি, প্রশাসনিক সংস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন