ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় থাকবেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নেতারা ও দায়িত্বের তালিকা:
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
-
আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়
-
সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
-
ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
-
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
-
আবু জাফর মোঃ জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
-
ডঃ খলিলুর রহমান (টেকনোক্র্যাট) – সমাজকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়
-
আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
-
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
-
মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়
-
নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
-
খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
-
আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
-
জহির উদ্দিন স্বপন – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
-
মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) – তথ্য, সম্প্রচার, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
-
আফরোজা খানম – খাদ্য মন্ত্রণালয়
-
মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
-
আসাদুল হাবিব দুলু – পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
-
মোঃ আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
-
জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
-
দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় বিজয়ী বিএনপি সংসদ সদস্যরা প্রথম ধাপে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করেন।

