ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শপথ গ্রহণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানিয়েছেন, একই দিন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।
শপথের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং এরপরই শুরু হবে নতুন সংসদের কার্যক্রম।

