বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্ট।।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভার শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পাঠ করাবেন।

তিনি আরও জানান, শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন