বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পাটওয়ারী ৫২৩ ভোট, আব্বাস ৫১৬

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের শাহজাহানপুর এলাকার মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র (মহিলা ভোটার কেন্দ্র-২)-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। এ কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৭।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক) উভয়েই পেয়েছেন ৭টি করে ভোট।

এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল) পেয়েছেন ৫টি করে ভোট।

উল্লেখ্য, এটি একটি কেন্দ্রের বেসরকারি ফলাফল। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন