মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা-৬ আসনে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক, দুই দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর ঢাকা-৬ আসনে ভোট কেনার অভিযোগে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণের সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। প্রাথমিক তদন্তে ভোট কেনার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন