শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের চাবি-দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে লালমাটিয়া এলাকায় নির্মিত রেডি ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

এর আগে গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঢাকায় হাদির পরিবারকে ১ কোটি টাকা অনুদান হিসেবে ফ্ল্যাট কেনার জন্য প্রদান করার ঘোষণা দিয়েছিলেন। লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবনে ১,২১৫ বর্গফুটের এই ফ্ল্যাট সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল।

প্রধান উপদেষ্টার মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তরের মাধ্যমে হাদির পরিবারের জন্য নিরাপদ ও সরকারি সহায়তাপ্রাপ্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন