বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আমরা জান্নাতের টিকিট দিতে পারবো না: বাবু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রচার-প্রচারণায় নতুন গতি জীবননগরে অনুষ্ঠিত হলো বিশাল গণমিছিল ও পথসভা। রবিবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর স্টেডিয়ামে সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মী ও নারী ভোটারের।

জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাজাহান কবিরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা কোন জান্নাতের টিকেট দিতে পারব না তবে নির্বাচিত হলে এবং সরকার গঠন করতে পারলে আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব পাশাপাশি,
নারীর ক্ষমতায়ন, আধুনিক শিক্ষা, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড—এসবই তুলে ধরলেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

জনসভায় উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ মিল্টন,জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান,জীবননগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাজাহান আলী,জীবননগর পৌর সভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম,জীবননগর উপজেলা বিএনপির সহ- সভাপতি আবুল কালাম আজাদ,জীবননগর উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন ময়েন, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাচুর রহমান রাসেল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব রিমন হোসেনসহ জীবননগর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

জীবননগরে এই পথসভা আরও একবার প্রমাণ করলো—নির্বাচনী মাঠ গরম হয়ে উঠেছে চুয়াডাঙ্গা-২ আসন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন