রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. মোঃ নুরুল ইসলামের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে আয়োজিত গণমিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান। বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মোঃ নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারী আলীমুজ্জামান, ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, সাবেক সদর উপজেলা আমীর মাওলানা সৈয়দ আহমেদ, পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, গোয়ালন্দ উপজেলা সেক্রেটারী অ্যাড. মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর আমীর জালাল উদ্দিন প্রামাণিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাড. রঞ্জু বিশ্বাস, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মুফতি ওয়াহিদুল ইসলাম, এনসিপির জেলা আহবায়ক সাইদুর রহমান সাকিব, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু তাহেরসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মোঃ নূরুল ইসলাম বলেন, ১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাত থেকে দেশ বাঁচানোর নির্বাচন। সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনের ফসল ঘরে আনতে হবে। এটি আপনাদের ইমানি দায়িত্ব।
তিনি বলেন, আমরা কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করতে চাই। আমাদের কর্মীদের নানা ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই। আমাদের ভয়কে জয় করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ, টেন্ডারবাজমুক্ত রাজবাড়ী গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

