মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণা, বন্দরের চেয়ারম্যান পদত্যাগ, কর্মচারীদের পুনর্বহাল ও আন্দোলনকারীদের ওপর মামলা ও শাস্তিমূলক ব্যবস্থার বাতিলসহ চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হবে।

পরিষদের অন্যান্য নেতারা জানিয়েছেন, এই ধর্মঘটের আগে তাদের সংস্থা এনসিটির বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে সম্প্রতি আট ঘণ্টা ও তিন দিনের টানা কর্মবিরতি পালন করেছে। এতে বন্দর থেকে আমদানি পণ্য চালান, কনটেইনার হ্যান্ডলিং এবং জাহাজের চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

শ্রমিক নেতারা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা ও আন্দোলনকারীদের ওপর মামলা-নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন