শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচন ১২ তারিখেই হবে: ইনকিলাব মঞ্চ

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৯ মিনিটে মঞ্চের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, “নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না।”

এর আগে একই দিন বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। তারা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পুলিশের ওপর অভিযুক্তি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে পৌঁছে। সেখানে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন, যেমন:

“ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়”, “কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে”, “তুমি কে আমি কে, হাদি হাদি”, “বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন”,

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ ছররা গুলিও নিক্ষেপ করে।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন। এছাড়া ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন