আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শুল্ক চুক্তি সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি হওয়ার কথা থাকলেও এর শর্তাবলি নিয়ে অন্ধকারে রয়েছেন খোদ দেশের ব্যবসায়ী সমাজ।
খসড়া প্রকাশ না করে আগেভাগেই ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (NDA) সই করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৈরি পোশাক ও রপ্তানি খাতের নেতারা। বিজিএমইএ-র জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান জানান, রপ্তানি শুল্ক কমার সম্ভাবনা থাকলেও কারা লাভবান হবেন আর কারা ক্ষতিগ্রস্ত হবেন, তা স্পষ্ট নয়। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ মনে করেন, এ ধরনের সুদূরপ্রসারী সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে রাখাই যুক্তিযুক্ত ছিল। বাজার উন্মুক্ত করা এবং যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত আমদানির শর্ত থাকলে দেশীয় শিল্প চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

