নেত্রকোণা -২ (নেত্রকোণা সদর বারহাট্টা উপজেলা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের পক্ষে প্রচারণায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন।
শনিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত জেলা শহরের নাগড়া এলাকায় মহিলা দলের নেতৃবৃন্দ নিয়ে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন।

