বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া শিক্ষার্থী আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভায় এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে। পরে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভুয়া প্রার্থীর নাম, আব্দুর রাজ্জাক। তিনি জেলার পাংশা উপজেলার আশুরহাট গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানাগেছে, রবিবার( ০১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর ভাইভায় একজন ভুয়া প্রার্থী আটক হোন।
যিনি ভাইভা দিতে এসেছেন, প্রার্থী তিনি নিজেই কিন্তু প্রার্থীর লিখির পরীক্ষা অন্য কেউ দিয়ে দিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সিদ্দিক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন