শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি

ডেস্ক রিপোর্ট।।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের নির্বাচনি সমাবেশ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, নির্বাচনি পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাত বা উগ্রপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে ভোটকেন্দ্র ও ধর্মীয় উপাসনালয়গুলোর আশেপাশে সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি দূতাবাসের সশরীরে সেবা কার্যক্রমও সীমিত রাখা হবে।

এদিকে, ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন (ইসি) যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। নির্দেশনায় জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর ১১ ও ১২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন