বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থীর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ বলেছেন, বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। অনেকে জেল-জুলুম খেটেছে। ঠিকমতো বাড়ীতে ঘুমাতে পারিনি। আমাদের মা- বোনেরা অনেক নির্যাতন সহ্য করেছে। আর যেন ফ্যাসিস্ট ফিরে না আসে তার জন্য ধানের শীষে ও হ্যাঁ ভোট দিয়ে জবাব দিতে হবে।

তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধাদের ভুলে যেতে পারি না। তাদের অবদানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের অবদার স্বীকার করতে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। আর আমরা ধানের শীষের বাইরে যেতে পারি না। আমি ব্যক্তিগত হারুন কেউ নয়। আমরা বিএনপির লোক হিসেবে ধানের শীষে ভোট দিবো। আমাদের প্রতিক ধানের শীষ। ভুলে গেলে চলবে না। বিএনপির বাইরে আমি-আপনি কেউ নয়। যারা বিএনপি করে তারা কখনো ধানের শীষের বাইরে যাবে না। যারা সুবিধাবাদী তারা যেতে পারে। তারা কখনো বিএনপির নেতা বা কর্মী হতে পারে না।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, অনেকেই যোগ দিয়েছেন। আবার তারা দলে ফেরত আসতে চায়। মুলত তারা বিএনপি নয় সব সময় সরকারী দলে থাকতে চায়। যারা গোপনে বিএনপির বিপক্ষে কাজ করছে, তাদেরকে বলতে চাই, আপনার যেখানে ভালো লাগে তার সাথে নির্বাচন করেন। দিনে এক আর রাতে এক এধরণের কাজ করবেন না। তাহলে ধানের শীষ পাগল মানুষ আপনাদের ছাড় দিবে না।

প্রতীক বরাদ্দের পর প্রচারণার সপ্তমদিনে বুধবার সকাল থেকে রাজবাড়ী-২ আসনে গণসংযোগ ও পথসভায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার, দক্ষিণবাড়ী সহ বিভিন্ন পথসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন-অর-রশীদ এসব কথা বলেন।

তিনি এসময় তিনি সাধারণ জনগণের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে ধানের শীষ এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হ্যাঁ’তে ভোট দেবার আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে এ অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ নানাবিধ উন্নয়ন হবে। তবে এখনো এই ফ্যাসিস্টের দোসররা নির্বাচন বানচালসহ ব্যাহত করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।

এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নুরে শামস নওরোজ, নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চুন্নু, নুরুল ইসলাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আসনে বিএনটি, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র), ১১ দলীয় জামায়াত জোটের এনসিপিসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন