বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-১১।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি টহল দল ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর-পূর্ব সাই মহল্লার নিশ্চিতপুর এলাকায় অবস্থিত আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশের একটি খালি জায়গায় সন্দেহজনক একটি লম্বা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন