বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গুম, খুন, সন্ত্রাসের রাজত্ব তৈরি করে বিগত অবৈধ সরকার নিজেদের কবর রচনা করেছে: জামায়াত প্রার্থী বিল্লাল মিয়াজী

আবদুল কাদির, জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের বিল্লাল মিয়াজীর নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পক্ষে ব্যাপক জনসংযোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) ২নং বালিথুবা ইউনিয়নে দিনভর জনসংযোগ করেন।জনসংযোগ পরবর্তী বেলা ৩ টায় বালিথুবা হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, জেলা জামায়াতের আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁদপুর -৪ আসনের দাড়িপাল্লা প্রতিকের নির্বাচন কমিটির পরিচালক মো: হারুন আর-রশিদ।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।ইউনিয়ন সভাপতি মাওলানা ফারুক খাঁন,ফারুক হোসাইন,তাহমিদুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় ইসলামি ছাত্রশিবির, এনসিপি,ছাত্র মজলিস সহ ১০ দলীয় জোটের স্থানীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, গুম, খুন, সন্ত্রাসের রাজত্ব তৈরি করে বিগত অবৈধ সরকার নিজেদের কবর রচনা করেছে। এখনো যারা চাঁদাবাজি, সন্ত্রাসীর পথ বেছে নিবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।

বিল্লাল হোসেন মিয়াজী আগামী ১২ তারিখের নির্বাচনে অতীতের ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসকে দূর করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত জুলাই চেতনা ধারন করে ইনসাফের বাংলাদেশ, সুবিচারপূর্ণ, কল্যাণরাষ্ট্র গঠন করার লক্ষে ১০ দলীয় জোটকে বিজয় করার জন্য চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন