২৬ জানুয়ারী ২০২৬ রোজ সোমবার আয়োজিত হ্যাঁ ভোট ক্যাম্পেইনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার
এতে জনগনকে সরকার কর্তৃক আয়োজিত গনভোট সম্পর্কে ইমামদের সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্থরের ওলামায়ে কেরাম। অনুষ্ঠান শুরুতে উপস্থিতি শীটে ইমামগন ভাতা বাবদ ৭০০ টাকায় স্বাক্ষর করেন। অনুষ্ঠান শেষে ক্যাফে ঝীল থেকে ১২০ টাকার প্যাকেজের দুপুরের খাবার ও ৩০০ টাকার খাম ইমামদের ধরিয়ে দেন ইফা, চাঁদপুর কর্তৃপক্ষ। এতে ইমামগনের ভিতর চাপা ক্ষোভ প্রকাশ পায়।
আগাত ইমামগণ এ বিষয়ে বলেন এটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

