বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লালমনিরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট।।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। কিছু মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সূত্রে উদ্ভূত হয়েছে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন