বরগুনার আমতলী উপজেলায় দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন
প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে
বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে
আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বকনা
বাছুর বিতরণ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর
আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সিনিয়র
মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল
এবং বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এছাড়া স্থানীয় মৎস্যজীবী ও
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে তাদের
জীবনমান উন্নয়ন এবং দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ নিশ্চিত করতেই এ
ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও জেলেদের স্বাবলম্বী
করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

