বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঝিনাইদহে বাড়ি নির্মাণের সময় উদ্ধার হয় দুটি গ্রেনেড

ডেস্ক রিপোর্ট।।

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের সময় মাটির নিচ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডগুলো মাটির নিচে চাপা থাকার কারণে নির্মাণ শ্রমিকরা এগুলো প্রথমে শনাক্ত করতে পারেননি।

রোববার (১১ জানুয়ারি) সকালে নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি নির্মাণ কাজে মাটি খুঁড়ে শ্রমিকরা দুটি অস্বাভাবিক ধাতব বস্তু দেখতে পান। এরপর তারা তা স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ গিয়ে বস্তুগুলোকে গ্রেনেড হিসেবে শনাক্ত করার পর যৌথবাহিনীকে জানান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানিয়েছেন, গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। প্রাথমিক ধারণা, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকৃত গ্রেনেডগুলো ঝিনাইদহ সদর থানা থেকে যৌথবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন