শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

পল্লবীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ ৪ জন আটক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর পল্লবী এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী মাদক কারবারিও রয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে শাহজাদী নামে ওই নারীসহ তার তিন সহযোগী বেলী, ইসলাম ও রনিকে আটক করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন