চুয়াডাঙ্গার জীবননগরে পিকাপ ভ্যানের ধাক্কায় আহত নার্সারি ব্যাবসায়ী ফজলুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত দুটার সময় মেডিক্যালে তার মৃত্যু হয়। মৃত ফজলুল হক জীবননগর উপজেলার আশতলা পাড়ার মৃত মকছেদের ছেলে।
জীবননগর থানর অফিসার ইনচার্জ ওসি সোলায়মান শেখ জানায়,গত ৫ জানুয়ারি অনুমান সকাল ৮ টার দিকে বাকা আশতলা পাড়া থেকে বাইসাইকেলযোগে জীবননগর বাজারে আসার পথে পিছন থেকে একটি পিকাপভ্যান ধাক্কা দিলে বজলুল হক গ্রুতর আহত ও জখম হয়। তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে একই দিন রাত ১০ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফয়জুল হকের মৃত্যু হয়। এঘটনায় ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন।

