আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিটস্ ব্রিফ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া বাজারে এই নির্বানী ব্রিফ প্রদান করেন জেলা তথ্য কর্মকর্তা।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুইটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া হয়। গণভোটে জনগণ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পায়।
এছাড়া সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। গণভোটের ব্যালটের রঙ হবে গোলাপি।

