স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে সাধ্যের মধ্যে রোগী পরিবহনের সুবিধা দিতে বরিশাল বিভাগের অন্যতম এনজিও সংগ্রাম চালু করেছে অক্সিজেন ও এসি সংযোজিত অ্যাম্বুলেন্স সার্ভিস। এটি বাংলদেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর আওতায়ভুক্ত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহীদ স্মৃতি সড়কে সংগ্রাম প্রধান কার্যালয়ের সামনে ফিতা কেটে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বরগুনা সিভল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এসময় উপস্থিত ছিলেন- বরগুনা সিভিল সার্জন কার্যালয় ও সংগ্রাম এর কর্মকর্তাবৃন্দ।
অ্যম্বুলেন্সটি লিলিয়ানা ফোন্ডস ও সিডিডি’র সহযোগিতায় এবং সংগ্রাম ও MIVA Block Grant Support 2025 যৌথ অর্থায়নে ক্রয় করা হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস এর মাধ্যমে এ অঞ্চলের গরীব, অসহায় ও দুস্থ মানুষের পরিষেবা প্রদানে মুখ্য ভূমিকা পালন করবে।

